সদ্য আমেরিকা ফেরত ২৩ বছর বয়সী এক ব্যাক্তির শরীরে সোয়াইন ফ্লুর দ্বীতিয় সংক্রমন ধরা পরেছে। তবে কতৃপক্ষ জানিয়েছে পুর্বাক্তো ব্যাক্তি ও বর্তমান ব্যাক্তি একই ফ্লাইটে ভ্রমন করেনি। কতৃপক্ষ ইতিমধ্যে ঐ ফ্লাইটে ভ্রমনকারীদের পরিক্ষার জন্য ব্যাবস্থা গ্রহন করেছে। সরকার জানিয়েছে যে সোয়াইন ফ্লু মোকাবেলার মত পর্যাপ্ত প্রস্তুতি বেলজিয়ামের আছে। ইতিমধ্যেই ১০ মিলিয়ন ভ্যাক্সিন মজুদ করা সহ অন্যান্য সব সতর্কতা গ্রহন করা হয়েছে।
সোয়াইন ফ্লু-র দ্বীতিয় সংক্রমন ধরা পরেছে এন্টোর্পে
প্রকাশকঃ editor সময়ঃ Thu, 14/05/2009 - 6:58pm- কমেন্ট করুন
- 156 বার পঠিত
সোয়াইন ফ্লু-র প্রথম সংক্রমন ধরা পরল বেলজিয়ামে
প্রকাশকঃ editor সময়ঃ Thu, 14/05/2009 - 9:56am
পূর্ব-ফ্লান্ডার্সের অধিবাসী এক ফ্লেমিশ পুরুষের দেহে সোয়াইন ফ্লুর সংক্রমন নিশ্চিত করা হয়েছে। বেলজিয়ামে এই প্রথম কারো দেহে সোয়াইন ফ্লুর সংক্রমন নিশ্চিত হলো। এই ব্যাক্তি গত ১১ মে আমিরিকা সফর শেষে দেশে ফিরেন। তার সোয়াইন ফ্লুর উপসর্গ (জ্বর, কাশি) দেখা দিলে ডাক্তারের শরানাপন্ন হন। এমতাবস্থায় সন্দেহজনক মনে হওয়ায় তার কিছু স্পেসিমেন অতিরিক্ত পরিক্ষার জন্য Institut scientifique de Santé publique (ISP) তে প্রেরন করলে তাদের পরিক্ষায় সোয়াইন ফ্লুর সংক্রমন নিশ্চিত হয়। উক্ত ব্যাক্তিকে পরিবার থেকে আলাদা করে রাখা হয়েছে।
- কমেন্ট করুন
- 131 বার পঠিত
পূর্ব ইউরোপের ৮ টি দেশের জনগন এখন থেকে ওয়ার্ক পারমিট ছাড়াই বেলজিয়ামে কাজ করতে পারবে
প্রকাশকঃ editor সময়ঃ Thu, 07/05/2009 - 2:20pm
Poland, Estonia, Lithuania, Slovakia, Slovenia, Hungry এবং Czech Republic এই ৮ টি দেশের নাগরিক কোন প্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই ১ মে থেকে বেলজিয়ামে কাজ করতে পারবেন। উল্লেখ্য এই ৮ টি দেশ ২০০৪ সালে ইউরোপিয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। রোমানিয়া ও বুলগেরিয়ার জন্য এই সুযোগ এখনই দেয়া হয়নি। ২০১২ সালে রোমানিয়া ও বুলগেরিয়ার জন্য এই সুযোগ উন্মুক্ত হবে বলে জানা যায়। বেলজিয়ামের এই সিদ্ধান্তের পর কেবল জার্মানী ও অষ্ট্রিয়া এই দুটি দেশ ইউরোপিয়া ইউনিয়নে যোগদেয়া নতুন দেশগুলির উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখলো।
- কমেন্ট করুন
- 205 বার পঠিত
৩ মে বাংলাদেশ এসোসিয়েশন অফ বেলজিয়ামে আয়োজন করল বৈশাখী মেলার
প্রকাশকঃ editor সময়ঃ Wed, 06/05/2009 - 10:34amগত ৩ মে ইতারবেকে বাংলাদেশ এসোসিয়েশন অফ বেলজিয়াম আয়োজন করল বৈশাখী মেলার। সারাদিনব্যাপী এই মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শাকিলা জাফর, রবি চৌধুরী, সেলিম চৌধুরী, বেবিনাজনীন সঙ্গিত পরিবেশনা করেন। উক্ত মেলায় উপস্থাপনা করেন বিশিষ্ঠ টিভি ব্যাক্তিত্ত্ব বাবুল আহমেদ। বিনামুল্যে প্রবেশের সুযোগ থাকায় বিপুল পরিমান দর্শনার্থী মেলায় ভিড় জমান। মেলার শেষে তম্বলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- 1 comment
- 236 বার পঠিত
এবিসিবির উদৌগে বৈশাখী মেলা উদযাপিত হল ১৯ এপ্রিল ব্রাসেলসে
প্রকাশকঃ editor সময়ঃ Mon, 20/04/2009 - 7:29pmএসোসিয়েশন অব বাংলাদেশী কমিউনিটি (এ.বি.সি.বি) এর উদ্যোগে ১৯ এপ্রিল ০৯ পালিত হলো বৈশাখী মেলা। এই মেলার প্রধান আকর্ষন ছিলেন বাংলাদেশ সহ উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। মেলাতে হরেক রকমের খাদ্য দ্রব্যের পাশাপাশী তম্বোলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০ টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ থাকা স্বত্বেউ বিপুল পরিমান বাঙ্গালী ছাড়াও বেশ কিছু সংখক ভারতীয় ও পাকিস্থানী নাগরীক মেলা উপভোগ করেন।
- কমেন্ট করুন
- 262 বার পঠিত
"রাজার বাগান" সর্ব-সাধারনের জন্য এক জন্য খোলা
প্রকাশকঃ editor সময়ঃ Sat, 18/04/2009 - 12:19pm
(Belga)
ব্রাসেলসে লাকেনের প্রাসাদের অভ্যন্তরে "রাজার বাগান" বা গ্রীন হাউজ ১০ মে পর্যন্ত সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ১৮৭৩ সালে নির্মিত কাচে ঘেরা এই বাগানে পৃথিবীর বিরল প্রজাতির সব গাছ-গাছরা দিয়ে সাজানো। এই বাগান প্রতি বসন্তে সীমিত সময়ের জন্য সর্ব সাধারনের জন্য খোলা থাকে।
- কমেন্ট করুন
- 163 বার পঠিত
মহানবী (সাঃ) এর জন্মদিন পালন করলো তুর্কি মুসলমানরা
প্রকাশকঃ editor সময়ঃ Tue, 14/04/2009 - 10:27am
এন্টোয়ের্পের স্পোর্ট প্যালেসে প্রায় ১২ হাজার তুর্কী মুসলমান ১৩ এপ্রিল উদজাপন করলেন মহানবী (সাঃ) এর জন্মদিন। এই দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তাফসির, ইসলামী গান ও ইসলামী মুল্যবোধের উপর আলোচনা করা হয়। এর আগে জার্মানী ও অষ্ট্রিয়াতে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী তুর্কীরা।
- কমেন্ট করুন
- 152 বার পঠিত
বেলজিয়ামের ব্যাবসা প্রতিষ্ঠানগুলির রেকর্ড পরিমান লোকসান
প্রকাশকঃ editor সময়ঃ Sun, 12/04/2009 - 12:22pm৩১.৬ বিলিয়ন ইউরো। এই হলো বেলজিয়ামের ষ্টক এক্সচেঞ্জ কতৃক তালিকাভুক্ত কোম্পানীগুলির মোট লোকসান। যা কিনা একটি রেকর্ড। এর মধ্যে ফর্টিস একাই করেছে ২৮ বিলিয়ন ইউরোর লোকসান। অর্থনৈতিক মন্দার আক্রান্ত এই প্রতিষ্ঠান গুলি কেবল গত বছর ১৯.৪ বিলিয়ন ইউরো মুনাফা করে রেকর্ড সৃষ্টি করেছিল। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাবসা ভাল গেলেউ মন্দার কবলে পরে ফর্টিস। এর পর থেকে চেইন রিয়াকশনে একে একে মন্দা কবলিত হতে থাকে অন্যান্য প্রতিষ্ঠান। ২০০৯ সালের শেষের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি আশা করছেন কেউ কেউ।
- কমেন্ট করুন
- 162 বার পঠিত
রিফিউজি টেলিফিল্ম একটি আলোচনা
প্রকাশকঃ পরিচয় বিহীন সময়ঃ Sat, 04/04/2009 - 11:59am২৯শে মার্চ ২০০৯ প্রথম বারের মত বেলজিয়ামে মঞ্ছত হল ডেফোডিল পিকচার্স ইউরোপার পরিবেশনায় টেলিফিল্ম রিফিউজি । টেলিফিল্মটি প্রযোজনা করেছেন জনাব আশরাফুল ইসলাম কাহিনী,চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন জনাব শামিম আহমেদ, আশরাফুল ইসলাম। এর কারিগরি নির্দেশনা,সম্পাদনা,বিশেষ তত্তাবদানে ছিলেন জনাব শামিম আহমেদ। মোটামুটি বলা যায় এটি একটি আশরাফুল ইসলাম ও শামিম আহমেদের যৌথ প্রয়াশ।
- কমেন্ট করুন
- বিস্তারিত
- 234 বার পঠিত
ব্রাসেলস পরিবহন সংস্থার নতুন মেট্রোলাইনঃ উদ্বো্ধন করলেন রাজা আলবার্ট
প্রকাশকঃ editor সময়ঃ Fri, 03/04/2009 - 10:46am
এখন থেকে ৩ লাইনের পরিবর্তে মেট্রোর লাইন হবে ৪ টি। আগের লাইনগুলিকে পুরোপূরি ঢেলে সাজানো হয়েছে। শুধু মাত্র 1B এর লাইন ঠিক থাকলেউ A,B শব্দ উঠিয়ে দেয়া হয়েছে। এখনকার মেট্রো লাইন গুলি হলো 1,2,5,6। 2 আর 6 এর লাইন প্রায় একই তবে 6 লাইনটি 2 থেকে সম্প্রসারিত (
নতুন মেট্রোর ম্যাপ পাওয়া যাবে এখানে
)। এই সবগুলি লাইন এস মিশবে Gare de West / West Station নামক যায়গায়। এখানে মেট্রো ছাড়াও মাটির নিচে বেলজিয়ান রেলওয়ের আঞ্চলিক এক্সপ্রেস নেটওয়ার্ক (RER / GEN) ও মাটির উপরে ব্রাসেল পরিবহন সংস্থা ও ফ্লেমিশ পরিবহন সংস্থার বাস ও ট্রাম রুটকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।
- কমেন্ট করুন
- বিস্তারিত
- 150 বার পঠিত